ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এসবি সদস্য আলতাফ হত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ৪ সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের চাহিদা প্রায় ৪ হাজার কোটি শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী গুমে মৃত্যুদণ্ডের বিধান, মানবাধিকার কমিশন পুনর্গঠন ঠাকুরগাঁওয়ে সংঘাত নয়, সম্প্রীতির রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণে বার্ষিক ডলার খরচের সীমা বেড়ে ১৮ হাজার হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা নয়াদিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা পড়ার শঙ্কা

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করে ব্যাগেজ হ্যান্ডলিংয়ের সময় কমানোসহ যাত্রীসেবার মান উন্নয়নে একাধিক নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার সকালে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ব্যাগেজ ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করেন। জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইটটি দুপুর ১টায় অবতরণের পর কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ যাত্রীদের কাছে হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

তিনি উড়োজাহাজ অবতরণের পর যাত্রী ও কার্গো গেইট খোলার মধ্যে সমন্বয় নিশ্চিত এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মীদের ফ্লাইট অবতরণের আগেই প্রস্তুত থাকার নির্দেশ দেন।

ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি যাত্রীদের তাৎক্ষণিকভাবে জানানোর জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশনাও দেন তিনি।

এ ছাড়া বিমানবন্দরের বিভিন্ন ওয়াশরুম পরিদর্শন করে পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। যাত্রী হয়রানি বন্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930