https://timenewsbangla.com

ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।
বাঁধনের দাবি, ইতালিপ্রবাসী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের একটি দল পার্কে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে পানি ও কোল্ডড্রিংকস ছুড়ে মারা, ফোন কেড়ে নেওয়া এবং কানের পাশে আঘাত করার অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল বলে জানান বাঁধন। তার ভাষ্য, হামলার ঘটনায় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
বাঁধন আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে কটূক্তি করে এবং জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেয়। তারা ঘটনার ভিডিও ধারণ ও সরাসরি সম্প্রচার করছিল বলেও দাবি করেন তিনি।
বাঁধনের ভাষ্য, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তার মনে হয়েছিল তাকে মেরে ফেলা হতে পারে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।