একসময় দেশের ছোটপর্দা ও মডেলিং জগতে জনপ্রিয় মুখ ছিলেন মোজেজা আশরাফ মোনালিসা। কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।
সোমবার ছিল মোনালিসার জন্মদিন। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। জীবনের নানা অভিজ্ঞতা ও উত্থান-পতনের কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মোনালিসা বলেন, গত বছরটি তার জন্য চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও পরিণত করেছে বলেও জানান তিনি।
জন্মদিনে দীর্ঘ ও সুস্থ জীবন এবং প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার শক্তির জন্য প্রার্থনা করেন এই অভিনেত্রী।
২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন মোনালিসা। পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে তাদের দাম্পত্য জীবন বেশিদিন স্থায়ী হয়নি। বিয়ের প্রায় এক বছরের মধ্যেই বিচ্ছেদ ঘটে।
এরপর আর বিয়ে করেননি মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন ছবি ও ভাবনা নিয়মিত শেয়ার করেন তিনি।

মন্তব্য করুন