কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার পর সেটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। জাহাজটিতে থাকা ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।
মঙ্গলবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে সমুদ্রপথে ব্যবহারের উপযোগী একটি ড্রোন আঘাত হানে।
হামলার পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে সরিয়ে নেয়।
উদ্ধারকারী দলের সদস্যদের আগুনের তীব্রতার কারণে নাবিকদের কাছে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। তবে শেষ পর্যন্ত জাহাজে থাকা ২৩ জনই জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার হন।

মন্তব্য করুন