ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ডন ৩ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন : আইনমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সবার আগে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার : ভারতের হাইকমিশনার নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, প্রকাশিত সময়সূচি কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়ে ২ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ যুদ্ধ বন্ধের উদ্যোগে ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের স্কোর ৮০

গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা—প্রশ্ন তুললেন হাসনাত

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৭ জুন ২০২৬   ৫২ বার পঠিত
গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা—প্রশ্ন তুললেন হাসনাত

ছবি: -সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিক পরিচয়ে যাঁরা গুম, খুন, ভোট জালিয়াতি ও ব্যাংক লুটসহ বিভিন্ন অপরাধকে বৈধতা দেওয়ার জন্য সম্মতি উৎপাদন করেছেন, তাঁদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে—এ প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি বলেন, ওই সময় কিছু গণমাধ্যম ও সাংবাদিক রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছে এবং বিভিন্ন ঘটনা “বৈধতা দেওয়ার চেষ্টা” করেছে। তাঁর অভিযোগ, এখন আবার এমন কিছু ব্যক্তিকে গণমাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে।

হাসনাত আবদুল্লাহ আরও দাবি করেন, অতীতে কিছু মিডিয়া ও সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর” প্রচারণা চালিয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, এসব কর্মকাণ্ডের জন্য আদৌ কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং ভবিষ্যতে নেওয়া হবে কি না।

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ বা অন্য যে কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ আইনবিরোধী কাজ করলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এ বিষয়ে একটি পর্যবেক্ষণ টিমও গঠন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়ানোর বিষয়েও নজরদারি চলছে।

অন্য এক প্রশ্নে সংসদে অনিবন্ধিত অনলাইন সাংবাদিকতা ও ভুয়া পরিচয়ে রিপোর্টিংয়ের বিষয়েও উদ্বেগ ওঠে। জবাবে প্রতিমন্ত্রী জানান, এ ধরনের কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যার মাধ্যমে ভবিষ্যতে অনলাইন মিডিয়া ও পোর্টালগুলোর অনুমোদন ও নিয়ন্ত্রণ আরও সুসংগঠিত করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031