ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

মরক্কো ম্যাচের একাদশ প্রায় চূড়ান্ত, জানালেন আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৮ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
মরক্কো ম্যাচের একাদশ প্রায় চূড়ান্ত, জানালেন আনচেলত্তি

ছবি: -সংগৃহীত

ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারানোর পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচের জন্য তার দলের সম্ভাব্য একাদশ প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, মরক্কোর বিপক্ষে কাদের নিয়ে মাঠে নামবেন সে বিষয়ে এখন তার ধারণা অনেকটাই পরিষ্কার। বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৪ জুন, যেখানে প্রথম প্রতিপক্ষ শক্তিশালী মরক্কো।

আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার সমন্বয়ের প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, এই দুই ফুটবলারের বোঝাপড়া দলের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে। তাদের পারস্পরিক সমন্বয় তাকে সন্তুষ্ট করেছে।

তবে ডিফেন্ডার ওয়েসলির চোট নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। আনচেলত্তি জানান, তার মাংসপেশির সমস্যার প্রকৃত অবস্থা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। যদিও বিকল্প খেলোয়াড় থাকায় দল খুব বেশি সমস্যায় পড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রক্ষণভাগে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করে আনচেলত্তি বলেন, দুজনই দ্রুত দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারবেন। এছাড়া দানিলোর বহুমুখী ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এদিকে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের পারফরম্যান্সেও সন্তুষ্ট ব্রাজিল কোচ। গোল করার পাশাপাশি দলের জন্য তার অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ম্যাথিউস কুনহা ও রায়ানের মতো খেলোয়াড়দেরও দলের শক্তি হিসেবে উল্লেখ করেন আনচেলত্তি।

তার মতে, শুধু শুরুর একাদশ নয়, শক্তিশালী বেঞ্চও বড় টুর্নামেন্টে সাফল্যের অন্যতম চাবিকাঠি। প্রস্তুতি ম্যাচগুলোতে দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট এবং বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল সঠিক পথেই রয়েছে বলে মনে করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930