গাজীপুরের কাশিমপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, ১৮ বছর বয়সী রোজিনা এবং এক বছর বয়সী শিশু মো. রহিম। তাঁদের গুরুতর অবস্থায় দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ এবং রোজিনা ও শিশু রহিমের প্রত্যেকের শরীরের ১ শতাংশের কম দগ্ধ হয়েছে। রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দগ্ধ পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্য করুন