মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। ওই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে বিষয়টি স্পষ্ট করে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঐশী জানান, তাঁর নামে চালু হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। এটি তিনি পরিচালনা করেন না। তাঁর কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি নেই; এটিই তাঁর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ।

অভিনেত্রী জানান, বিনোদন অঙ্গনের কয়েকজনের কাছেও ওই ভুয়া আইডি থেকে বন্ধুত্বের অনুরোধ গেছে। অ্যাকাউন্টটি তাঁর কি না, তা নিশ্চিত হতে কেউ কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

এ ঘটনায় সবাইকে সতর্ক করে ঐশী অনুরোধ জানিয়েছেন, কেউ যেন ওই অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করেন বা সেখান থেকে পাঠানো কোনো বার্তার জবাব না দেন। পাশাপাশি অ্যাকাউন্টটি রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিষয়টি বুঝতে পারা এবং তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন এই অভিনেত্রী।