নির্বাচনে জয়-পরাজয় থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের এক নজির দেখা গেল ঠাকুরগাঁও-১ আসনে। উপনির্বাচনে জয়ী হওয়ার পরদিনই পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে হাজির হলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন।

শুক্রবার সকালে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি। সেখানে দুজন একে অন্যকে মিষ্টিমুখ করান। পাশাপাশি আগামীর ঠাকুরগাঁও গড়তে দেলাওয়ার হোসেনকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফয়সল। জবাবে উন্নয়নমূলক সব কাজে পাশে থাকার আশ্বাস দেন জামায়াত প্রার্থী।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পান বিএনপির মির্জা ফয়সল আমিন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫ ভোট।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। পরে উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান তার ভাই মির্জা ফয়সল আমিন।

ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা, ফলের পর সৌহার্দ্য—রাজনীতিতে এমন দৃশ্যই কি হতে পারে নতুন দৃষ্টান্ত?