ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ চুক্তিকে দেশটির জাহাজ নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, প্রকল্পটির মাধ্যমে আগামী এক দশকে জাহাজ নির্মাণ কারখানাগুলোতে প্রায় ৭২ লাখ কর্মদিবস এবং সহযোগী শিল্প ও ক্ষুদ্র প্রতিষ্ঠানে আরও ৪ কোটি ৬০ লাখ কর্মদিবসের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
নতুন যুদ্ধজাহাজগুলো আধুনিক ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও উন্নত সেন্সরে সজ্জিত থাকবে। আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির নিচ থেকে আসা বিভিন্ন হুমকি মোকাবিলায় সক্ষম করে এগুলো তৈরি করা হবে।
কর্মকর্তাদের মতে, এসব যুদ্ধজাহাজ যুক্ত হলে বাণিজ্যিক সমুদ্রপথের নিরাপত্তা, সাবমেরিন শনাক্তকরণ, উপকূলীয় প্রতিরক্ষা এবং সামুদ্রিক নজরদারিতে ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়বে।
পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সাল থেকে যুদ্ধজাহাজগুলো পর্যায়ক্রমে নৌবাহিনীতে যুক্ত হতে পারে। ২০৪৭ সালের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে স্বনির্ভর হওয়ার ভারতের লক্ষ্য বাস্তবায়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন