ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

চ্যাম্পিয়ন দলের জন্য রেকর্ড ৫০ মিলিয়ন ডলার পুরস্কার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৩২ বার পঠিত
চ্যাম্পিয়ন দলের জন্য রেকর্ড ৫০ মিলিয়ন ডলার পুরস্কার

ছবি: -সংগৃহীত

২০২৬ সালের বিশ্বকাপে এবার প্রাইজমানিতে এসেছে বড় ধরনের পরিবর্তন। ৪৮ দলের এই আসরে মোট পুরস্কার তহবিল নির্ধারণ করা হয়েছে ৮৭১ মিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে কয়েক হাজার কোটি টাকারও বেশি।

এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৬১৩ কোটি টাকার বেশি। রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় ও চতুর্থ হওয়া দল পাবে যথাক্রমে ২৯ মিলিয়ন ও ২৭ মিলিয়ন ডলার করে।

কোয়ার্টার ফাইনালে পৌঁছানো দলগুলো পাবে ১৯ মিলিয়ন ডলার, আর শেষ ষোলোতে খেলা দলগুলোর জন্য বরাদ্দ থাকবে ১৫ মিলিয়ন ডলার। রাউন্ড অব ৩২-এ ওঠা দল পাবে ১১ মিলিয়ন ডলার করে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রাখা হয়েছে ৯ মিলিয়ন ডলার করে, ফলে কোনো দলই পুরোপুরি খালি হাতে ফিরবে না।

৪৮ দল ও ১০৪ ম্যাচের এই নতুন ফরম্যাটে প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অর্থনৈতিক পুরস্কারও।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930