ঢাকা
১৩ জুন ২০২৬
শিরোনাম
অবশেষে জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির সম্ভাবনা কক্সবাজার সৈকত আকস্মিক পরিদর্শনে রশিদুজ্জামান মিল্লাতসহ তিন প্রতিমন্ত্রী টেকসই অর্থনীতির ভিত্তি বিনিয়োগ, ঋণনির্ভরতা কমানোয় জোর এটি একটি ইনক্লুসিভ বাজেট, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী সীমান্তে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার বিজিবি-বিএসএফের উড্ডয়নের ঠিক আগে দিল্লিগামী বিমানে বোমা আতঙ্ক ইতিহাস গড়লেন ইলন মাস্ক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে রেকর্ড দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে এলেন দীনেশ ত্রিবেদী, উষ্ণ অভ্যর্থনা ট্রাম্পের হঠাৎ ঘোষণা, আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ

বিটিভিতে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ১০ বার পঠিত
বিটিভিতে দেখা যাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ

ছবি: -সংগৃহীত

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, বিশ্বকাপ সম্প্রচারের জন্য বিটিভির সঙ্গে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

বর্তমানে চীনে সরকারি সফরে থাকা মন্ত্রী বাসসকে বলেন, দেশের মানুষকে আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে বিটিভি ও তার অংশীদাররা যৌথভাবে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে।

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দিকনির্দেশনায় এ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জনগণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।

জানা গেছে, সম্প্রচারস্বত্ব ও অংশীদারিত্ব সংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থাপনার বিস্তারিত তথ্য মন্ত্রণালয় শিগগিরই প্রকাশ করবে।

২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং টুর্নামেন্টটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে।

June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930