গুলশান শুটিং ক্লাবে পাঁচ দিনব্যাপী একটি অনুষ্ঠানের শেষ দিন ছিল রোববার। পরীমনি জানান, নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেছেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ শুরু করেন।
তার অভিযোগ, অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি থানায় ফোন করেন। এমনকি ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাকে বের হতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছে বলে দাবি করেন এই অভিনেত্রী।
ফেসবুক লাইভে পরীমনি বলেন, ব্যক্তিগত কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে সরাসরি আলোচনা করা উচিত ছিল। এভাবে হামলা ও ভাঙচুর গ্রহণযোগ্য নয়।
এদিকে, ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর জানান, সেখানে একটি সমস্যা হয়েছিল। তবে পরীমনি চলে যাওয়ার পর আর কোনো ঝামেলা হয়নি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।


মন্তব্য করুন