ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াশিংটনের উদ্দেশে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। এরপরও ওয়াশিংটন মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।
রেজাই আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো এবং পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করতে হবে। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলো মেনে নেওয়ার সময় এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রেজাইয়ের এই বক্তব্যের খবর প্রকাশ করেছে।


মন্তব্য করুন