সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
উপদেষ্টা বলেন, কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, নিয়ম মেনেই তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি জানান, একটি আইনজীবী প্রতিষ্ঠান দিল্লিতে চিঠি পাঠালেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে তিনি বলেন, সংক্ষিপ্ত রায় কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

মন্তব্য করুন