তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই বৈঠক।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
কপ-৩১ সম্মেলন শুরুর আগের দিন এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি এবং সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।


মন্তব্য করুন