ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৩৫ বার পঠিত
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে হলেন আর্জেন্টিনার সমর্থক

ছবি: -সংগৃহীত

গোপালগঞ্জে এক তরুণের ফুটবল দল পরিবর্তন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। দুধ দিয়ে গোসল করে তিনি ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার দুপুরে ‘জিএমসি সেন্টার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন বন্ধুর উপস্থিতিতে শাকিল নামের এক তরুণের গায়ে দুধ ঢেলে দেওয়া হচ্ছে। এ সময় তিনি নিজেকে ব্রাজিলের সমর্থক থেকে আর্জেন্টিনার সমর্থকে পরিবর্তনের ঘোষণা দেন।

ভিডিওতে শাকিলকে বলতে শোনা যায়, দীর্ঘদিন ব্রাজিলকে সমর্থন করলেও কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের কটূক্তির কারণে তিনি হতাশ ছিলেন। তাই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, আজ দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করব। নতুন করে আর্জেন্টিনার সমর্থক হব। এতদিন ব্রাজিল করেছি, কিন্তু ভালো ফল পাইনি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ঘটনাটিকে হাস্যরস হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ফুটবল সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন।

তবে ভিডিওটির সত্যতা ও পুরো ঘটনার বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930