ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ৩১ বার পঠিত
নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত। সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২ ও ২০২৪–এ বাংলাদেশের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০২৫ সালে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশকে পৌঁছে দিতে তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।

পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে জাতীয় দলে নিজের জায়গা করে নেওয়া ঋতুপর্ণা চাকমা বর্তমানে দেশের নারী ফুটবলের অনুপ্রেরণাদায়ী নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930