একই সঙ্গে হামলার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে দায়ী করতে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে জিসিসি।
শুক্রবার (১৩ নভেম্বর) জোটটির মহাসচিব জাসেম আল বুডাউই জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বন্দর, বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র, পানি পরিশোধনাগার এবং আবাসিক এলাকা।
জাসেম আল বুডাউই বলেন, এসব হামলার জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করে জিসিসি। যুদ্ধের অংশ না হয়েও উপসাগরীয় দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, অঞ্চলটিকে সংঘাতমুক্ত রাখতে দেশগুলো সর্বোচ্চ চেষ্টা করেছে।
তবে জিসিসির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী উপ-প্রতিনিধি গোলামমোহসেন দারজি পাল্টা অভিযোগ করে বলেন, আরব দেশগুলো ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সরাসরি সহায়তা করেছে।
তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য আরব দেশগুলো তাদের ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহারের সুযোগ দিয়েছে। এ কারণে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।
ক্ষতিপূরণের পাশাপাশি হরমুজ প্রণালিতে ২৮ ফেব্রুয়ারির আগের মতো নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করারও দাবি জানিয়েছে জিসিসি।

মন্তব্য করুন