ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ মিশনের আগে আত্মবিশ্বাসী মেসি, ‘আমরা সবটুকু দিয়ে খেলব’

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২৬   ৪০ বার পঠিত
বিশ্বকাপ মিশনের আগে আত্মবিশ্বাসী মেসি, ‘আমরা সবটুকু দিয়ে খেলব’

ছবি: -সংগৃহীত

ইনজুরির শঙ্কা কাটিয়ে বিশ্বকাপের আগে মাঠে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর ফেরার ম্যাচেই গোল করে সমর্থকদের স্বস্তি দিয়েছেন তিনি। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে মেসি জানিয়েছেন, শিরোপা ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা দল তাদের সর্বোচ্চটা উজাড় করে দেবে।

আলাবামার অবার্নে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার মাত্র ১১৯ সেকেন্ড পর পেনাল্টি থেকে গোল করে নিজের উপস্থিতি জানান দেন তিনি।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের দ্বারপ্রান্তে থাকা মেসি বলেন, তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন এবং মাঠে ফিরে নিজেকে ভালো অনুভব করছেন। কিছুদিন পেশীর ক্লান্তিতে ভুগলেও এখন তিনি প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হওয়ার দিকে মনোযোগ দিচ্ছেন।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ সামনে থাকায় দলটির প্রতি প্রত্যাশাও অনেক বেশি।

মেসি বলেন, আমাদের অনেক আশা আছে। এই দল কখনো সমর্থকদের হতাশ করেনি। প্রতিপক্ষ যেই হোক, তারা সবসময় একই ক্ষুধা, আকাঙ্ক্ষা ও উদ্যম নিয়ে খেলে।

তিনি আরও বলেন, আমরা যা অর্জন করেছি, সেটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের সর্বস্ব দিতে যাচ্ছি, যেমনটা সবসময় দেই। কারও মনে সন্দেহ থাকা উচিত নয় যে আমরা আমাদের সর্বস্ব দেবো। আমরা সবসময় সর্বোচ্চটা দিয়ে খেলব।

আগামী ২৪ জুন ৩৯ বছরে পা দেবেন মেসি। মঙ্গলবার নিজের ১৯৯তম আন্তর্জাতিক ম্যাচে ১১৭তম গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলারের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। এর আগে ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করে রেকর্ডটি গড়েছিলেন অ্যাঞ্জেল লাবরুনা

বিশ্বকাপের আগে মেসির ফিট হয়ে ওঠা এবং গোল পাওয়ায় আর্জেন্টিনা শিবিরে এখন স্বস্তির আবহ বিরাজ করছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930