https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর হয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। ট্রফি খরা কাটানোর লক্ষ্য নিয়ে এবার মাঠে নামছে তারা। আর সেই স্বপ্নকে বাস্তবের মতো করে প্রতিদিনই কল্পনা করছেন দলের ফরোয়ার্ড লুইজ হেনরিক।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করার দৃশ্য তিনি প্রতিদিনই মনে মনে দেখেন এবং সেই মানসিক প্রস্তুতিই তাকে এগিয়ে রাখছে। তিনি বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের লক্ষ্য মনে করিয়ে দেন—ফাইনালে গোল করে দলকে চ্যাম্পিয়ন বানানোই তার স্বপ্ন।
হেনরিক আরও বলেন, এই ধরনের কল্পনা তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে সাহায্য করছে, যাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি চাপমুক্তভাবে নিজের সেরাটা দিতে পারেন এবং দলকে শিরোপা এনে দিতে ভূমিকা রাখতে পারেন।
ব্রাজিল শিবিরে এখন বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা চরমে। দলটি ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে।
আগামী ১৪ জুন ভোর চারটায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৫ জুন।