https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নতুন এক রেকর্ডের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের নবম মিনিটে গোল করে গত দুই দশকের মধ্যে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস।
আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক মেক্সিকো। তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি হলেও রাউল হিমিনেজের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মেক্সিকান সমর্থকদের। ম্যাচের নবম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন। তার এই গোলই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত গোল হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয়।
এর আগে ২০০৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে জার্মানির হয়ে ষষ্ঠ মিনিটে গোল করেছিলেন ফিলিপ লাম। এরপর আর কোনো উদ্বোধনী ম্যাচে এত দ্রুত গোল দেখা যায়নি।
কিনিয়োনেসের গোলের ওপর ভর করে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পায় মেক্সিকো। ফলে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিকরা।