ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ২৭ বার পঠিত
শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপ শুরুর ঠিক আগে আর্জেন্টিনা দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। চোটের কারণে রক্ষণভাগের নির্ভরযোগ্য ডিফেন্ডার লিওনার্দো বালেরদি ছিটকে গেছেন স্কোয়াড থেকে। তার জায়গায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কোস সেনেসিকে।

বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করে জানায়, বালেরদির ডান পায়ের পেশিতে গুরুতর চোট পাওয়ায় তিনি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। ফলে দ্রুতই তার বিকল্প হিসেবে সেনেসিকে দলে ডাকা হয়।

ইংলিশ ক্লাব বোর্নমাউথের এই ডিফেন্ডার আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। আসন্ন ম্যাচগুলোর আগে দলের সঙ্গে মানিয়ে নেওয়াই তার প্রধান চ্যালেঞ্জ হবে।

ক্লাব পর্যায়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি সেনেসি। তবে বালের্দির ইনজুরিতে শেষ মুহূর্তে তার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হলো।

আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। ইতালির প্রস্তাব থাকা সত্ত্বেও নিজের জন্মভূমির হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ডিফেন্ডার।

এই পরিবর্তনের ফলে নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে রক্ষণভাগে আরেকটি গুরুত্বপূর্ণ বিকল্প পেল আর্জেন্টিনা।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930