ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১২ জুন ২০২৬   ২১ বার পঠিত
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

ছবি: -সংগৃহীত

গোল হজম করে পিছিয়ে পড়েছিল দক্ষিণ কোরিয়া। তবে দারুণ লড়াই করে ম্যাচে ফিরে এসে জয় দিয়েই ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। ‘এ’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়ানরা।

শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং-মিনের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানালেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে পাওয়া বলে হেড করে দলকে লিড এনে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি দক্ষিণ কোরিয়া। মাত্র আট মিনিট পর হোয়াং ইন-বম দুর্দান্ত দক্ষতায় ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের ওপর দিয়ে বল তুলে জালে পাঠিয়ে সমতা ফেরান।

৭৭তম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল চেক প্রজাতন্ত্র। টমাস সৌচেকের ফ্রি-কিক থেকে বল জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।

এরপর ম্যাচের ৮০তম মিনিটে আসে দক্ষিণ কোরিয়ার জয়সূচক গোল। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে ওহ হিউয়ান-গিউ কাছ থেকে শট নেন। গোলরক্ষকের হাতে লেগে বল জালে জড়িয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে কোরিয়ান শিবির।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের রেকর্ড আরও সমৃদ্ধ করল দক্ষিণ কোরিয়া। সর্বশেষ সাতটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তারা মাত্র একবার হেরেছে। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের অষ্টম জয়।

অন্যদিকে, দুই দশক পর বিশ্বকাপের মূলপর্বে ফিরে আসা চেক প্রজাতন্ত্রকে শুরুতেই হার দিয়ে আসর শুরু করতে হলো। আর ‘এ’ গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের পথে আত্মবিশ্বাসী পদক্ষেপ রাখল দক্ষিণ কোরিয়া।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930