ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

কুয়েতের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে যাওয়া দুই ফ্লাইটের জরুরি অবতরণ সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ১৪ বার পঠিত
কুয়েতের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে যাওয়া দুই ফ্লাইটের জরুরি অবতরণ সৌদি আরবে

ছবি: -সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েত সাময়িকভাবে আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে কুয়েতগামী দুটি ফ্লাইট গন্তব্যে পৌঁছাতে পারেনি। ফলে একটি ফ্লাইট জেদ্দায় এবং অন্যটি রিয়াদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট কেইউ-২৮৪ বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে। তবে কুয়েতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পর বিমানটি গন্তব্যে যেতে না পেরে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণ করে।

একই পরিস্থিতির মুখে পড়ে জাজিরা এয়ারওয়েজের জে-৯৫৩২ ফ্লাইটও। ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি মাঝপথে কুয়েতের বিমানবন্দর বন্ধ থাকার তথ্য পায়। পরে বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারলাইনস সূত্র জানিয়েছে, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল, যার আসনসংখ্যা প্রায় ১৮০। তবে ফ্লাইটটিতে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। এক বিবৃতিতে তারা জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি কেটে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে। এরপরই স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলেও পড়তে শুরু করেছে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশ তাদের আকাশসীমা ব্যবহারে সতর্কতা অবলম্বন করছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রী ও বিমান সংস্থাগুলোর ওপর।