ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে হারানো ব্যাগ খুঁজে যাত্রীকে ফেরাল আনসার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১ বার পঠিত
বিমানবন্দরে হারানো ব্যাগ খুঁজে যাত্রীকে ফেরাল আনসার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন আনসার সদস্যরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় দায়িত্ব পালনকালে একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ দেখতে পান আনসার সদস্যরা। পরে ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে এর প্রকৃত মালিককে শনাক্ত করার উদ্যোগ নেন তারা।

যাচাই-বাছাইয়ের পর ব্যাগটির মালিক মো. শাকিল হোসেনকে শনাক্ত করা হয়। তিনি কুমিল্লার বারুয়া থানার কুমুনিয়া গ্রামের বাসিন্দা। পরে তার কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

আনসার বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাগটির ভেতরে ছিল দুটি পাসপোর্ট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুই জোড়া স্বর্ণের দুল এবং ২০ রিয়াল নগদ অর্থ।

মূল্যবান সামগ্রী অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিল হোসেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930