ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

আসিফের সময়ের নিয়োগ-বদলি-পদোন্নতির নথি দুদকের হাতে

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ১১ বার পঠিত
আসিফের সময়ের নিয়োগ-বদলি-পদোন্নতির নথি দুদকের হাতে

ছবি: -সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হওয়া নিয়োগ, পদোন্নতি ও বদলির গুরুত্বপূর্ণ নথিপত্র দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে পৌঁছেছে।

দুদকের চিঠির পর গত ৩ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের কাছে তলব করা নথিপত্র পাঠানো হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুসন্ধানের স্বার্থে নথিগুলো চাওয়া হয়েছিল। অধিকাংশ নথি পাওয়া গেছে। এগুলো যাচাই করে আইন ও বিধি লঙ্ঘন হয়েছে কি না তা দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হবে।

গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, কেনাকাটাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এ জন্য উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে বিশেষ টিম গঠন করা হয়।

এদিকে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, টেন্ডার কমিশন এবং বিদেশে অর্থ পাচারসহ নতুন অভিযোগেরও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অভিযোগে পাঁচ দেশে ১১ হাজার কোটি টাকা পাচার, বিভিন্ন নিয়োগে ঘুষ এবং উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার কথা বলা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। রোববার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগের অঙ্ক নিয়ে প্রশ্ন তুলে বলেন, কয়েক দিনের ব্যবধানে অভিযোগের পরিমাণ ২ কোটি ৭৬ লাখ টাকা থেকে ১১ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। তিনি দুদকের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন।

দুদক জানিয়েছে, তার বিরুদ্ধে অনুসন্ধান আইন ও বিধি অনুযায়ী চলমান রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930