ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়ে ইতিহাস গড়ল কানাডা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৩ জুন ২০২৬   ২৫ বার পঠিত
বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেয়ে ইতিহাস গড়ল কানাডা

ছবি: -সংগৃহীত

নিজেদের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে জয় না পেলেও ইতিহাস গড়েছে কানাডা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করেছে স্বাগতিকরা।

টরন্টোয় হাজারো দর্শকের সমর্থনে ম্যাচে নেমেছিল কানাডা। নিজেদের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচকে জয় দিয়ে স্মরণীয় করে রাখার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

বিশ্বকাপে কানাডার অতীত ছিল হতাশাজনক। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে তিন ম্যাচেই হেরেছিল তারা। এরপর ৩৬ বছর পর ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফিরে প্রথম গোলের দেখা পেলেও তিন ম্যাচের সবকটিতেই পরাজিত হয়। ফলে ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বিশ্বমঞ্চে কানাডার রেকর্ড ছিল ছয় ম্যাচে ছয় হার।

ম্যাচের ২১তম মিনিটে জোভো লুকিচের হেডে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় কানাডা।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৭৭তম মিনিটে কাইল লারিনের দুর্দান্ত কোনাকুনি শটে সমতায় ফেরে কানাডা। এরপর আর কোনো দল গোল করতে না পারলে ১-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট অর্জনের কীর্তি গড়ে কানাডা। ছয় ম্যাচের সবকটিতে হারের বেদনাময় অতীত পেছনে ফেলে নিজেদের মাঠে অর্জিত এই একটি পয়েন্টই কানাডার ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। জয় না এলেও রাতটি তাই স্বাগতিকদের জন্য হয়ে উঠেছে স্মরণীয় ও ঐতিহাসিক।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930