https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আসন্ন বিশ্বকাপ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া আর্জেন্টাইন তারকাকে নিয়ে ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্নের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
নিউক্যাসল ইউনাইটেডের এই সেন্টারব্যাক এক সাক্ষাৎকারে বলেন, মেসি এবার বিশ্বকাপ জিতুক তা তিনি চান না এবং আর্জেন্টিনার বদলে অন্য কোনো দলের শিরোপা জেতা উচিত বলে মনে করেন। তাঁর মতে, মেসি ইতোমধ্যেই ফুটবলে প্রায় সব অর্জন করেছেন, তাই এবার নতুন কোনো দলের সামনে সুযোগ আসা দরকার।
এই মন্তব্য ঘিরে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন মেসি ও আর্জেন্টিনার প্রভাবের কারণেই এমন প্রতিক্রিয়া এসেছে।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া মেসি এবারও দলকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ১৩, আর মাত্র চারটি গোল করলে তিনি সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠতে পারেন।
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে, যেখানে তাদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।