ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে চায় আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে চায় আর্জেন্টিনা

ছবি: -সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পরও তাকে আরেকটি ম্যাচে মাঠে দেখতে চায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিংবদন্তি এই ফুটবলারকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় দিতে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে তারা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ফিফা উইন্ডোতে মেসিকে নিয়ে বিশেষ ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। এএফএ প্রথমে জানতে চায়, মেসি নিজে আরেকটি ম্যাচ খেলতে আগ্রহী কি না।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে দুটি বা তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। ম্যাচগুলোর প্রতিপক্ষ, সময় ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে বুয়েন্স আয়ার্স, কর্দোবা ও রোজারিওর নাম আলোচনায় রয়েছে।

আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এএফএ। বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল সম্ভাব্য ভেন্যু হলেও মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচটি আয়োজনের সম্ভাবনা রয়েছে।

টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার ম্যাক্সিমিলিয়ানো গ্রিলোর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের উইন্ডোতে দুই বা তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের কাজ চলছে। তবে প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

এএফএ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। ফলে পুরো বিষয়টি আপাতত পরিকল্পনা ও আলোচনার পর্যায়েই রয়েছে। শেষ পর্যন্ত মেসি মাঠে নামবেন কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930