https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আইভরি কোস্টের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি জার্মানির বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। প্রশাসনিক অনুমতি না পাওয়ায় তাকে দলের সঙ্গে কানাডায় যেতে দেওয়া হয়নি।
ফরাসি ক্লাব নিসে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিনি তদন্তের মুখে পড়েছিলেন। বিশ্বকাপ শুরুর আগে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও পরে মুক্তি দেওয়া হয় এবং এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আনা হয়নি।
আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, ওয়াহির বিষয়ে বিভিন্ন সংবাদ নজরে এসেছে, তবে তার বিরুদ্ধে কোনো বিচারিক বা প্রশাসনিক সিদ্ধান্ত সম্পর্কে তারা আনুষ্ঠানিকভাবে জানে না। ফেডারেশন আরও জানায়, প্রশাসনিক অনুমোদন না থাকায় তিনি দলের সঙ্গে কানাডায় যেতে পারেননি।
ফলে আইভরি কোস্ট দল বাকি খেলোয়াড়দের নিয়ে কানাডায় গেলেও ওয়াহিকে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে।