https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
২০২৬ বিশ্বকাপের চলমান আসরে লিওনেল মেসির প্রশংসায় মুখ খুলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি স্পষ্টভাবে বলেন, মেসিই বিশ্বের সেরা ফুটবলার—এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই।
সেনেগালের বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পে আগামী ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, গোল ও রেকর্ডের দৌড়ের চেয়ে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করা।
এমবাপ্পে জানান, তিনি সবসময়ই জানতেন মেসি গোল করবে এবং এখনো সে ধারাবাহিকতা বজায় রেখেছেন। নিজের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই তার প্রধান অগ্রাধিকার।
ফরাসি অধিনায়ক আরও বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি মেসিই এখনো বিশ্বের সেরা খেলোয়াড়। তবে তিনি ব্যক্তিগত রেকর্ড বা তুলনার চেয়ে দলীয় লক্ষ্যকে বেশি গুরুত্ব দেন।
এ সময় তিনি আরও যোগ করেন, বিশ্বকাপ জেতাই তার প্রধান স্বপ্ন এবং সেই লক্ষ্যেই পুরো মনোযোগ নিবদ্ধ আছে।