ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ খুলনায় অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় মেডিকেল বোর্ড, পাশে জুবাইদা রহমান থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাত ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা

ছবি: -সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে মুদি দোকানসহ ১৬টি ব্যবসায়ী খাতকে ভ্যাটের সুনির্দিষ্ট কর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর (ভ্যাট) থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

তিনি বলেন, রাজস্ব আয় বাড়াতে নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকসের দোকান, প্লাস্টিক ও সিরামিক গৃহস্থালি পণ্য বিক্রেতা, জুতার দোকান, হার্ডওয়্যার ব্যবসা, ডেকোরেটরস, মোবাইল ফোন ও ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা, পেইন্ট ও স্যানিটারি ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড-সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্টুরেন্টকে ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।