ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৫৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গাদের জন্য ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ২৭ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গাদের জন্য ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা চুক্তি

ছবি: -সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকার এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর মধ্যে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৩৭ কোটি টাকা) একটি মানবিক সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

চুক্তি অনুযায়ী, ইউনিসেফ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতে এ অর্থ ব্যয় করবে।

এই অর্থায়ন মিয়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬–২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930