ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১,২৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২৬   ৩৮ বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ছবি: -সংগৃহীত

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে আজ কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে তাঁরা নীতিগতভাবে একমত হন।

দুই দেশের মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

আলোচনায় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী পানি কূটনীতি বিষয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথা জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930