ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম খাতে বাংলাদেশ-চীনের চার সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২২ বার পঠিত
গণমাধ্যম খাতে বাংলাদেশ-চীনের চার সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি: -সংগৃহীত

গণমাধ্যম ও তথ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এ সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়। চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব চুক্তিতে স্বাক্ষর করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমঝোতা স্মারকগুলো বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

প্রধানমন্ত্রীর চীন সফরে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সফর শেষে শুক্রবার রাতে প্রতিনিধি দলসহ দেশে ফেরার কথা রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930