ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, দাম শুরু ১,৯৯৯ ডলার আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ব্যাংক রেজোল্যুশন আইনের ১৮(ক) ধারা বাতিল, সংসদে বিল পাস দুর্নীতির অভিযোগের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ পুতুলের হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ট্যাংকারে হামলা জ্বালানি নিরাপত্তায় বড় পরিকল্পনা, গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন মেনেই : সচিব রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ, মেয়ের কড়া জবাব সরকারি হাসপাতালে জায়গা না মিললে বেসরকারিতে ডেঙ্গুর চিকিৎসা, খরচ দেবে সরকার ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

৫ গোলের দাপুটে জয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রাখল সেনেগাল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৫ বার পঠিত
৫ গোলের দাপুটে জয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রাখল সেনেগাল

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সেনেগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে আফ্রিকার প্রতিনিধিরা। তবে নকআউট নিশ্চিত করতে এখন তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে।

কানাডার টরন্টো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় তারা। কর্নার থেকে আসা বলে দিক পরিবর্তন হয়ে জালে জড়ানো এই গোলটি বিশ্বকাপে সেনেগালের ইতিহাসে দ্রুততম গোল।

১৩তম মিনিটে বড় ধাক্কা খায় ইরাক। ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে রেবিন সুলাকাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি সেনেগাল।

বিরতির পর পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর দূরপাল্লার দুর্দান্ত শটে তৃতীয় গোলটি করেন পাপে গুয়ে। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান হাবিব দিয়ারা।

শেষদিকে বদলি হিসেবে নেমে জোড়া গোল করে আলো ছড়ান পাপে থিয়াও। আর ম্যাচের অন্তিম মুহূর্তে ইলিম্যান এনদিয়ায়ের দুর্দান্ত দূরপাল্লার শটে পূর্ণতা পায় সেনেগালের ৫-০ গোলের দাপুটে জয়।

এই জয়ে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত পাঁচ নম্বরে উঠে এসেছে সেনেগাল। তবে শেষ ৩২ নিশ্চিত করতে তাদের এখনও অন্য ম্যাচগুলোর ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। অন্যদিকে টানা তিন পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হলো ইরাকের।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930