https://timenewsbangla.com

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিনটি কারখানায় অভিযান চালিয়ে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মুয়ারের দুটি আসবাবপত্র কারখানায় অভিযানে ১৭৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি। পরে বাতু পাহাতের একটি কাঠের কারখানা থেকে আরও ৫৮ বিদেশি শ্রমিক আটক হন, যার মধ্যে আটজন বাংলাদেশি।
অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক শ্রমিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং অনুমোদিত পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জোহরের দুটি ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে।