ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি জামালপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৪ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল অনুমোদন স্থানীয় সরকার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় আইপিইউর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির এসএসসি পিছোলেও এইচএসসি পরীক্ষা পেছানোর কারণ দেখছেন না শিক্ষামন্ত্রী

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে টাকার পাহাড় গণনা

জেলা প্রতিনিধি
শনিবার, ২৭ জুন ২০২৬   ২৩ বার পঠিত
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের ১৩ দানবাক্স, চলছে টাকার পাহাড় গণনা

ছবি: -সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স ছয় মাস পর একসঙ্গে খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে এখন বস্তাভর্তি টাকা গণনার কাজ চলছে। বিপুল পরিমাণ দানের অর্থ থাকায় গণনার কাজে অংশ নিয়েছেন চার শতাধিক মানুষ।

মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে টাকা গণনা করছেন।

সাধারণত প্রতি তিন মাস পর দানবাক্স খোলা হলেও এবার বিভিন্ন কারণে ছয় মাস পর খোলা হয়েছে। দানের পরিমাণ বেড়ে যাওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্সও যুক্ত করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিন মাস ২৭ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। পাশাপাশি উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

আজকের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দানবাক্সের অর্থ গণনা শেষ হলে মোট কত টাকা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পাওয়া গেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930