বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে ভর করে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পেয়েছে আলবিসেলেস্তেরা। এবার রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ চমক জাগানো আফ্রিকার দল কেপ ভার্দে।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সাত গোলের মধ্যে ছয়টিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম বিস্ময় কেপ ভার্দে। কঠিন গ্রুপ থেকে কোনো ম্যাচ না হেরেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দলটি। স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে সমতা এনে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
তবে নকআউট পর্বে ড্রয়ের সুযোগ নেই। জয় পেলেই পরের রাউন্ড, হারলেই বিদায়—এমন সমীকরণ নিয়েই মাঠে নামবে দুই দল।
পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছে ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার ৮৯ দশমিক ৮২ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ১০ দশমিক ১৮ শতাংশ।
তবে নকআউট ফুটবলে পরিসংখ্যান সবসময় শেষ কথা নয়। স্পেনের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া কেপ ভার্দে আবারও চমক দেখাতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।

মন্তব্য করুন