ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ইতালিতে বাঁধনের ওপর হামলায় ৫ জন শনাক্ত : বাংলাফ্যাক্ট ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস জাতিসংঘে আস্থা ফেরানোকে অগ্রাধিকার নতুন সভাপতির মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযান, আটক ১৫৫ বাংলাদেশি ইন্টারের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু রিয়ালের ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মমতার জন্য নতুন ধাক্কা, তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ৩৬ বার পঠিত
মমতার জন্য নতুন ধাক্কা, তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা

ছবি: -সংগৃহীত

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে নতুন রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। দলটির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেছেন। একই সঙ্গে দলীয় অন্যান্য দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো এক চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্য তার পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

চিঠিতে তিনি শুধু রাজ্য সভাপতির পদ নয়, দলের ব্যাংক হিসাবের অনুমোদিত স্বাক্ষরকারী এবং ভারতের নির্বাচন কমিশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত প্রতিনিধির দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর কথা জানান। তার এই সিদ্ধান্তের পর দলটির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

মাত্র এক মাস আগে, ৫ জুন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতির দায়িত্ব পান চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের প্রত্যাশার তুলনায় দুর্বল ফলাফলের পর সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

তিনবারের বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী। তিনি অর্থ, স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করেছেন এবং তৃণমূল কংগ্রেসের নারী সংগঠনেরও শীর্ষ নেতৃত্বে ছিলেন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তিনি দমদম উত্তর আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী সৌরভ সিকদারের কাছে পরাজিত হন। তার পদত্যাগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930