ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৩১ বার পঠিত
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু

ছবি: -সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৩৮ জনে পৌঁছেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজন মারা যান। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

একই সময়ে নতুন করে ৯২৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের হাম সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে ১২ হাজার ৬৩২ জনে পৌঁছেছে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৮৮ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930