ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাইয়ের প্রথম ৬ দিনেই এলো সাড়ে ৮ হাজার কোটি প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
জুলাইয়ের প্রথম ৬ দিনেই এলো সাড়ে ৮ হাজার কোটি প্রবাসী আয়

ছবি: -সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনেই দেশে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে যার মূল্য প্রায় ৮ হাজার ৪৯১ কোটি ২০ লাখ টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, জুলাইয়ের প্রথম ছয় দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে শুধু ৬ জুলাই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ ডলার।

তবে টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসার ধারা জুনে থেমে যায়। সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার এবং গত বছরের জুনের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম।

চলতি অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত প্রতিটি মাসেই রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে। ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ৩০১ কোটি ডলার, মার্চে রেকর্ড ৩৭৫ কোটি ডলার, এপ্রিলে ৩১২ কোটি ডলার এবং মে মাসে ৩৪৩ কোটি ডলার। তবে জুনে তা নেমে আসে ২৮০ কোটি ৬০ লাখ ডলারে।

চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স দেশে আসে, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।