ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

বৈরী আবহাওয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
বৈরী আবহাওয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: -সংগৃহীত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও নদীর জোয়ারের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে ধাপে ধাপে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরে সেই সিদ্ধান্তে কক্সবাজারকে যুক্ত করা হয়। সর্বশেষ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বুধবারের সব এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং নদীর জোয়ারের সম্মিলিত প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষাসংশ্লিষ্টদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, বুধবার (৮ জুলাই ২০২৬) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো আপাতত স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।