ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ৪০ বার পঠিত
বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি

ছবি: -সংগৃহীত

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই কর্মসূচির আওতায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একবারেই ফ্লাইট, হোটেল ও ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা বুকিং করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, জর্ডান এবং মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও দেশের নাগরিকদের জন্য এই সেবা চালু করা হবে।

নতুন ব্যবস্থায় একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মধ্যেই রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে। বুকিং সম্পন্ন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। এছাড়া ইমেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।

বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের—এই দুটি অনুমোদিত ট্রাভেল এজেন্সি এ সেবা প্রদান করছে।

এই ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। ভিসাটি একবার প্রবেশের জন্য বৈধ থাকবে এবং এর মাধ্যমে সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট এবং বিনোদনমূলক কার্যক্রমও যুক্ত করতে পারবেন।

তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। যদিও ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে এই কর্মসূচি আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন দেশ যুক্ত করা হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930