ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

উত্তেজনা কমছে না, সর্বাত্মক প্রতিরোধে প্রস্তুত ইরান

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৩০ বার পঠিত
উত্তেজনা কমছে না, সর্বাত্মক প্রতিরোধে প্রস্তুত ইরান

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক থেকে সরে গেলে ইরান সর্বাত্মক প্রতিরোধে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফ। তিনি বলেছেন, ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই শিথিল করেনি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

শনিবার দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, আমরা কখনোই দেশের প্রতিরক্ষার প্রস্তুতি বন্ধ করিনি। যুক্তরাষ্ট্র যদি যেকোনো মুহূর্তে সমঝোতা ভঙ্গ করে, তাহলে আমরা সর্বাত্মক প্রতিরোধে যাব।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ যুদ্ধের অবসান চাইলেও ইরানের আত্মসমর্পণের মাধ্যমে এই সংঘাতের সমাপ্তি হবে না।

গালিবাফের এ মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের পর। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরান আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে সম্মত হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

এমন বক্তব্যের পর দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের ভবিষ্যৎ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আলোচনা অব্যাহত থাকলেও উভয় পক্ষের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলতে পারে।