ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী চীন : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তারেক রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ফ্রান্সের বিপক্ষে গোলের অপেক্ষায় ইয়ামাল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
ফ্রান্সের বিপক্ষে গোলের অপেক্ষায় ইয়ামাল

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। গোল করতে না পারলেও দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তরুণ তারকা লামিন ইয়ামাল। এবার তার লক্ষ্য, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জালের দেখা পাওয়া।

এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছিলেন ইয়ামাল। এবার বিশ্বকাপের শেষ চারেও একই প্রতিপক্ষের বিপক্ষে সেই স্মৃতি ফিরিয়ে আনতে মুখিয়ে আছেন তিনি।

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, আমিও সেটাই আশা করছি। আবারও ফ্রান্সের বিপক্ষে গোল করতে আমি সত্যিই মুখিয়ে আছি।

সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দ প্রকাশ করে তিনি বলেন, আমি খুবই আনন্দিত। ইতোমধ্যেই পরের ম্যাচ নিয়ে ভাবছি। সেমিফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে এবং মাঠেও নিজেকে খুব ভালো অনুভব করেছি।

ফ্রান্সের শক্তি সম্পর্কে সতর্ক থাকলেও আত্মবিশ্বাসী স্পেনের এই ফরোয়ার্ড।