ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, আপিল বিভাগের আদেশ নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী, ধাক্কায় প্রযুক্তি খাতের শেয়ারবাজার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ব্রাজিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মিলেইয়ের জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ১৩ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যরাতের বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার

বছরে ১ লাখ বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
বছরে ১ লাখ বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

ছবি: -সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশন ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১ লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করে দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য ঘোষণা করেছে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘মিডিয়া কানেক্ট সামিট’-এ এ তথ্য জানান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সংবাদপ্রধান, বিপণনপ্রধান ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

তিনি জানান, ২০২৫ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটির বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং নতুন কোর্স চালুর কাজও চলছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফাউন্ডেশনের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার এবং নারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। পরে ফাউন্ডেশনের শিক্ষা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক বিভিন্ন উদ্যোগ তুলে ধরে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি সরকারি নিবন্ধিত, অরাজনৈতিক ও অলাভজনক দাতব্য সংস্থা। শিক্ষা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।