ঢাকা
৩০ জুলাই ২০২৬
শিরোনাম
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ২০৩১ বিশ্বকাপ সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বড় পরিকল্পনা বিসিবির শাপলা চত্বরের মামলায় গুলশান থেকে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী প্রকল্পের সর্বোচ্চ উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চলন্ত প্রাইভেটকারে গুলি, কৌশলে প্রাণে বাঁচলেন ব্যবসায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মুখিয়ে আছি : ভারতীয় হাইকমিশনার সার্ককে পুনরুজ্জীবিত করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হাসিমুখে তাহসিন, উপহার পেলেন স্বাক্ষর করা বাস্কেটবল ও ড্রোন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেপ্তার, আটক আরও ৫ শুটার ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করছে ইউএস-বাংলা, পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটে বড় ধস, কমেছে ৫২ শতাংশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটে বড় ধস, কমেছে ৫২ শতাংশ

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন দেখা গেছে। শেষ ষোলো পর্বের তুলনায় এই ম্যাচের রিসেল টিকিটের সর্বনিম্ন মূল্য কমেছে প্রায় ৫২ শতাংশ, যা টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত মূল্যহ্রাসগুলোর একটি।

টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী, কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের বর্তমান দাম ১,১৪২ ডলার। অথচ শেষ ষোলোর আগে একই টিকিট বিক্রি হচ্ছিল ২,৩৮১ ডলারে। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম কমেছে ১,২৩৯ ডলার বা প্রায় ৫২ শতাংশ।

শুধু এই ম্যাচই নয়, কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচগুলোর টিকিটের দামেও বড় পতন দেখা গেছে। ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিত স্পেন-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম নেমে এসেছে ১,৩৮১ ডলারে। যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আগে একই টিকিটের দাম ছিল ৩,২৬১ ডলার, যা প্রায় ৫৮ শতাংশ বেশি।

এদিকে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-নরওয়ে ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম এখন ২,০৪৯ ডলার। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আগে এই টিকিটের দাম ছিল ৩,৮৬৬ ডলার। ফলে এই ম্যাচেও দাম কমেছে প্রায় ৪৭ শতাংশ।

বিশ্লেষকদের ধারণা, সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিশ্বকাপ থেকে বিদায়ের পরই রিসেল বাজারে টিকিটের চাহিদা কমে যাওয়ায় এমন মূল্যপতন ঘটেছে।

তবে ফাইনাল ম্যাচের ক্ষেত্রে চিত্র একেবারেই ভিন্ন। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের চাহিদা এখনো আকাশচুম্বী। ফিফা প্রায় ১,২০০টি অতিরিক্ত আসন বিক্রির জন্য উন্মুক্ত করেছে। ক্যাটাগরি-২ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৩৮০ ডলার। আর ক্যাটাগরি-১ টিকিটের দাম রাখা হয়েছে ১৯,৯৯৫ থেকে ৩২,৯৭০ ডলারের মধ্যে।