ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

অ্যাকশন নায়িকা হতে কঠোর প্রস্তুতি, আলিয়ার ফিটনেস রুটিনে ছিল কঠিন অনুশীলন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
অ্যাকশন নায়িকা হতে কঠোর প্রস্তুতি, আলিয়ার ফিটনেস রুটিনে ছিল কঠিন অনুশীলন

ছবি: -সংগৃহীত

অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘আলফা’-তে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে কঠোর ফিটনেস প্রশিক্ষণের মধ্য দিয়ে গেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার এই প্রস্তুতির নানা দিক তুলে ধরেছেন ফিটনেস ট্রেইনার করণ সাওহনি।

করণ জানান, শক্তিশালী ও চটপটে অ্যাকশন চরিত্রে বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠতে আলিয়ার পুরো জীবনযাপন নতুন করে সাজানো হয়েছিল। প্রতিদিন ১০০ থেকে ১২৫ গ্রাম প্রোটিনসমৃদ্ধ খাবারের পাশাপাশি নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং, অ্যাজিলিটি ড্রিল, রিঅ্যাকশন এক্সারসাইজ এবং অ্যাকশন দৃশ্যের বিশেষ অনুশীলন ছিল তার দৈনন্দিন রুটিনের অংশ।

শুটিং চলাকালেও এই শৃঙ্খলায় কোনো ব্যত্যয় ঘটেনি। প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা শুটিংয়ের পাশাপাশি প্রায় দেড় ঘণ্টা শরীরচর্চা এবং এক ঘণ্টা নাচের অনুশীলন করতেন আলিয়া। নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ ও পর্যাপ্ত বিশ্রামও নিশ্চিত করা হতো।

কঠোর অনুশীলনের পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য রিকভারিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। এজন্য তার রুটিনে সাউনা, আইস বাথ, ক্রায়োথেরাপি এবং প্রতিদিন অন্তত সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ঘুমের ব্যবস্থা রাখা হয়েছিল।

করণ সাওহনি বলেন, ‘আলফা’র জন্য লক্ষ্য ছিল শুধু আলিয়াকে ফিট দেখানো নয়, বরং এমনভাবে প্রস্তুত করা যাতে পর্দায় প্রতিটি অ্যাকশন দৃশ্য স্বাভাবিক, শক্তিশালী ও বিশ্বাসযোগ্য মনে হয়। সেই লক্ষ্যেই তার খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং বিশ্রামের পুরো পরিকল্পনা সাজানো হয়েছিল।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031